2024 সালে শুরু করুন নতুন ব্যবসা

 


আপনিও যদি নতুন বছরে নয়া ব্যবসা করার পরিকল্পনা করেন, তবে সুংসবাদ রয়েছে। এখানে এমন কিছু ব্যবসা রয়েছে যেগুলি শুরু করতে খুব বেশি খরচ হয় না, তবে লাভ হতে পারে মোটা টাকা। 2024 সালে এই ব্যবসাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। তবে ব্যবসা করার সঠিক বুদ্ধি প্রয়োজন। মনে রাখতে হবে, কোনও ব্যবসা তখনই সবচেয়ে বেশি জমে ওঠে, যখন গ্রাহকের সংখ্যা বেশি থাকে।

*সঠিক জায়গা বেছে নেওয়া জরুরি

প্রচুর সংখ্যক গ্রাহক পাওয়ার জন্য ব্যবসার জায়গা বেছে নেওয়া অত্যন্ত জরুরি। আপনাকে এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে যেখানে আপনাকে কম প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে, কিন্তু সেখানে গ্রাহকের অভাব হলে চলবে না। এখানে যে ব্যবসাগুলোর বিষয়ে বলা হচ্ছে, সেগুলো করতে খুব বেশি স্কিল বা টাকার প্রয়োজন পড়বে না।
একটি ব্যবসা শুরু করার আগে তার খরচ সম্পর্কে যাবতীয় তথ্য জানা জরুরি। যাতে সেই টাকা হাতে নিয়ে ব্যবসায় নামা যায়। এখানে আপনাদের এমন কিছু ব্যবসায়িক আইডিয়ার বিষয়ে বলা হচ্ছে, যাতে বিনিয়োগ মাত্র কয়েক হাজার টাকা। ধীরে ধীরে এই ছোট ব্যবসাগুলিকে আরও বড় করতে পারেন এবং ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। যে ব্যবসাগুলোর বিষয়ে বলা হচ্ছে, সেগুলো হল চায়ের দোকান, ফুচকার স্টলের মতো ব্যবসায়িক মডেল।

সাধারণ দোকান খুলতে পারেন

কোনও ব্যক্তি যদি একটি সাধারণ দোকান খোলেন, তবে তা থেকে প্রচুর আয় করতে পারেন। সর্বনিম্ন মাত্র 10000 টাকা খরচ করেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। একটি স্কুল, বড় গেস্ট হাউস বা যে কোনও অ্যাপার্টমেন্ট কাছাকাছি জায়গায় দোকান খুলতে পারেন। স্কুলের কাছাকাছি দোকান খুললে স্টেশনারি, টফি, বিস্কুট, নামকিনের মতো জিনিস দোকানে রাখতে পারেন। অন্যদিকে গেস্ট হাউসের কাছে দোকান খুললে মাউথ ফ্রেশনার, পারফিউম, প্লাস্টিকের প্লেট, গ্লাস, বাটির মতো জিনিস বিক্রি করতে হবে। আবার অ্যাপার্টমেন্টের কাছে দোকান খুললে সেখানে বাড়ির রোজকার ব্যবহার্য জিনিস রাখতে হবে। ছোট দোকান থেকেই বড় ব্যবসা করা যেতে পারে।

চায়ের দোকানের ব্যবসা

চায়ের ব্যবসার বিষয়ে সকলেই জানেন। এই ব্যবসা করে, লোকেরা তাঁদের ব্র্যান্ডকে জাতীয় পর্যায়ে বিখ্যাত করে তুলছে এবং ফ্র্যাঞ্চাইজিও অফার করছে। ভালো মানের চা তৈরি করলে এক কাপ চায়ের দাম 5 টাকার বেশি হয় না। বড় মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে বা অ্যাপার্টমেন্টের নিচে চায়ের দোকান খুললে, 10- 15 টাকা দামেও চা বিক্রি করা যেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন