করোনা ভাইরাসের (Covid 19) আক্রমণ এবং লকডাউন (Lockdown), এই দুই পরিস্থিতিতে জেরবার জনজীবন৷ তার সঙ্গে কখনও প্রাকৃতিক বিপর্যয় তো কখনও পঙ্গপালের হানা৷ সব মিলিয়ে চলতি বছরে উপার্জন নিয়ে কপালে ভাঁজ পড়েছে আমজনতার৷ অর্থনৈতিক পরিস্থিতি ধাক্কা খাওয়ায় চাকরিও হারিয়েছেন অনেকে৷ আর এই কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে শুরু করা যেতে পারে নিজস্ব ব্যবসা৷
ইতিমধ্যেই স্বল্প বিনিয়োগে বিভিন্ন ব্যবসা করার উপায় তুলে ধরা হয়েছে৷ আর এবার জেনে নিন ডেলিভারির ব্যবসা ( Delivery Business) কতটা লাভজনক বর্তমান পরিস্থিতিতে৷ সরকারের পক্ষ থেকে এই ডেলিভারির অনুমতি দেওয়া হয়েছে৷ তবে মনে প্রশ্ন উঠতেই পারে যে ব্যবসা শুরু কীভাবে করবেন৷ সবার আগে জেনে নিতে হবে এই ব্যবসা বলতে ঠিক কী বোঝায়৷
ডেলিভারির ব্যবসায় খুব বিনিয়োগের প্রয়োজন হয়না স্টোর রুম, পরিষেবা দেওয়ার জন্য বাইক বা গাড়ি প্রয়োজন৷ এছাড়া যে প্রোডাক্ট ডেলিভারি করতে চাইছেন সেই কোম্পানির সঙ্গে চুক্তি করতে গিয়ে যদি কোনও টাকা প্রয়োজন হয় ততটুকুই৷ হোম ডেলিভারি করার জন্য জায়গা আপনাকে বেছে নিতে হবে৷ বাজারের কাছে, বা স্টোর রুমের কাছাকাছি এলাকাকে বেছে নিতে পারেন৷
