ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করব
বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মার্কেটিং করা যেমনঃ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ভিডিও কনটেন্ট, ইমেইল মার্কেটিং বা পেইড অ্যাড ইত্যাদি একটি ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ। Digital Marketing ডিজিটাল পদ্ধতি বা ডিভাইস ব্যবহার করে করা যায় এমন সব ধরণের প্রচারমাধ্যমকে ব্যবহার করে করা যায়।
যদি আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে চান যেমন কিভাবে শুরু করবেন, কিভাবে কি শিখবেন জানতে পড়তে থাকুন।
ডিজিটাল মার্কেটিং কেন করবেন?
সবাই এখন অনলাইন প্লাটফর্মে কেনাকাটা করে থাকে। তাই, ব্যবসায় মালিকরা তাদের ব্যবসার জন্য ইন্টারনেট মার্কেটিং এর দিকে নজর দিচ্ছে।
ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হলে বিভিন্ন মার্কেটপ্লেসে ও অন্যের হয়ে মার্কেটিং করে টাকা উপার্জন করতে পারবেন। এছাড়াও আপনি যদি পণ্য বা সার্ভিস বিক্রয় করে থাকেন, তবে বাজারে টিকে থাকতে চাইলে আপনারও উচিত নিজের ব্যবসা বৃদ্ধি করার জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করা মার্কেটিং করা। ,
পূর্বের তুলনায় বর্তমানে ডিজিটাল মার্কেটিং এখন অনেক বেশি জনপ্রিয়। প্রথাগত মার্কেটিং এর সাথে এর থেকে ডিজিটাল মার্কেটিংয়ের সহজেই অনলাইনে ব্যবসার ভিজিবিলিটি বৃদ্ধি করা সহ নতুন গ্রাহকের নিকট সহজেই পৌঁছানোর মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা যায়।
এছাড়াও ডিজিটাল প্লাটফর্মগুলোতে আপনি নির্দিষ্ট গ্রাহকেদের টার্গেট করে মার্কেটিং করতে পারবেন। ফলে আপনার মার্কেটিং এর খরচ কমে যাবে।
ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার কেমন হবে
পুরো পৃথিবী এখন অনলাইন ভিত্তিক হয়ে যাওয়ায় সবাই তাদের ব্যবসায় বৃদ্ধি করার জন্য অনলাইনে ব্যবসায় দাঁড় করানোর চেষ্টা করছে। আপনার নিজের ব্যবসায় না থাকলেও ডিজিটাল মার্কেটার হতে পারবেন।
অন্যের ব্যবসায়ের বিক্রয় বৃদ্ধি করার মাধ্যমে গড়তে পারবেন। অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেসে গেলেই দেখতে পাবেন অনেকে ডিজিটাল মার্কেটিং সেবা দিচ্ছে। তারা মূলত ডিজিটাল মার্কেটিং শিখে এসব মার্কেটপ্লেসে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এসইও সহ বিভিন্ন ধরণের সার্ভিস দিচ্ছে।ডিজিটাল মার্কেটিং শিখতে পারলে যেকোনো একটি সেক্টর বেঁছে আপনিও এসব মার্কেটপ্লেসে সেবা দিয়ে ঘরে বসে Freelancing করে টাকা উপার্জন করতে পারবেন।
একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে সেখানে তার ব্যবসায়ের পণ্য বা সেবা বিক্রয় করতে পারেন। পাশাপাশি তিনি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালিয়ে অল্প সময়ের মাঝে প্রচুর পরিমাণে টার্গেট কাস্টমার পেয়ে যাবেন। এভাবে করে তিনিও মিস্টার আমিনের মতো করে অনলাইনে নিজের ব্যবসায় দাঁড় করানোর মাধ্যমে অতি দ্রুত ব্যবসায়ে অধিক মুনাফা অর্জন করতে পারবেন।
আপনার নিজের যদি একটি ব্যবসায় থাকে, তবে ডিজিটাল মার্কেটিং শিখে নিজের ব্যবসায় নিজেই বৃদ্ধি করতে পারবেন। অথবা, ডিজিটাল মার্কেটিং শিখে অন্যের ব্যবসায়ের বিক্রয় বৃদ্ধি করে দেয়ার মাধ্যমে ঘরে বসে অনলাইনে টাকা উপার্জন করতে পারবেন। একারনেই, আপনিও ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারেন।
কিভাবে ডিজিটাল মার্কেটিং করা যায়
Digital Marketing শেখা শুরু করার আগে প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগ সহ একটি কম্পিউটার এবং ইন্টারনেট চালানোর বেসিক জ্ঞান। এছাড়াও কম্পিউটারে লেখালেখি করা, ছবি এবং ভিডিও এডিট করার সাধারণ জ্ঞান জানা থাকতে হবে। অতঃপর, যে বিষয়ে এক্সপার্ট হতে চান, সেটা সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। যেমন ফেসবুক মার্কেটিং করতে হলে ফেসবুক সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে।
ডিজিটাল প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহার করে একটি ব্যবসায়ের পণ্য বা সেবা বিক্রয় করার জন্য যা কিছু করা হয় সেগুলোই ডিজিটাল মার্কেটিং।
