খাবার ডেলিভারি

 


আজকের এই আর্টিকেলে আমরা ফুড ডেলিভারি ব্যবসার বিষয়ে বিস্তারিত, সম্ভাবনা ও কিভাবে ফুড ডেলিভারি ব্যবসা শুরু করবেন এ বিষয়ে জানবোঃ

ফুড ডেলিভারি বিজনেস কনসেপ্ট আমাদের দেশে অতোটা পুরাতন নয়। তবে অল্প সময়ের মধ্যেই নতুন একটা হাইপ তৈরি করছে এই ফুড ডেলিভারি ব্যবসার ধারণা। আবার অন্যদিকে কোভিড মহামারী পরিস্থিতিতে মানুষ ফুড ডেলিভারি নিতেই বেশি আগ্রহী। তাহলে বুঝতেই পারছেন ফুড ডেলিভারি ব্যবসাই হতে পারে আপনার উপার্জনের ভালো একটি উপায়। বাংলাদেশে এ ধারণা বেশী দিনের না, তবে অল্প সময়ের মধ্যেই তরুণদের মাঝে ভালো একটি জায়গায় স্থান করে নিয়েছে। স্বীকার করতেই হবে এক্ষেত্রে ফুড পান্ডা কিংবা পাঠাও ফুডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ন। পণ্য ডেলিভারি আর ফুড ডেলিভারির মধ্যে শুধু সময়ের পার্থক্য। কারণ খাদ্য হলো পচনশীল বিষয় আর খাবার অর্ডার করে মানুষ খাওয়ার জন্য তাই দ্রুত খাবার পৌঁছে দেয়াই ফুড ডেলিভারির মূলনীতি। 

করোনা পরিস্থিতিতে অর্থনীতি স্থবির হয়ে পড়লেও আশার আলো দেখছে বিভিন্ন হোম ডেলিভারি সার্ভিসগুলো। এর মধ্যে অন্যতম হলো ফুড ডেলিভারি সার্ভিস, মানুষ এখন বাইরে বের না হয়ে ঘরে বসেই খাবার অর্ডার করছে। অর্থাৎ ফুড ডেলিভারি সার্ভিসের ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল। মানুষ যতদিন খাবে, ততদিনই চলবে সম্ভাবনাময় এ খাত। আর নতুন করে ভোজন রসিক বাঙালির কথা বলার প্রয়োজনবোধ করছি না। এই ফুড ডেলিভারি ব্যবসা করে আপনি অল্প সময়ের মধ্যেই ভালো পরিমান উপার্জন করতে পারবেন। এক্ষেত্রে আপনার শুধু একটু ভালো পরিমান মার্কেটিং হলেই যথেষ্ট।

অল্প টাকায় ব্যবসা শুরু করতে হলে একদম নিজের বাসা থেকেই শুরু করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে নিজের রান্নার ব্যবস্থা করতে হবে। আর উল্লেখ্য এখানে আপনিই ডেলিভারি ম্যানঃ

  • ১. স্টার্টআপ/বড় পরিসরে ডেলিভারি
  • ২. অন্যের/রেস্টুরেন্টের খাবার ডেলিভারি
  • ৩. নিজের তৈরি খাবার ডেলিভারি
ফুড ডেলিভারি ব্যবসা খুবই সময় উপযোগী একটি বিজনেস আইডিয়া। সঠিক ভাবে মার্কেটপ্লেস জেনে এ খাতে নামলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন