বর্তমান সময়ে, ফ্যাশন ব্যবসা একটি খুব উপযুক্ত ব্যবসা। ফ্যাশন ব্যবসা শুরু করার আগে আপনার কিছু পরিকল্পনা করা উচিত।
যেহেতু বাংলাদেশ তৈরি পোশাকের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন পোশাক রপ্তানিকারক দেশ, তাই ফ্যাশন শুরু করা আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। আমাদের গবেষণায় আমরা দেখেছি ফ্যাশন গুলো ভালো করছে। আপনি যদি পাঞ্জাবি, শার্ট, সালোয়ার কামিজ, থ্রি-পিসের মতো সুন্দর পোশাক ডিজাইন করতে পারেন, তাহলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না।
এটি শুরু করার জন্য, আপনার প্রচুর পরিমাণে বিনিয়োগের প্রয়োজন নেই। এমনকি আপনাকে প্রাথমিকভাবে একটি জায়গা ভাড়া নিতে হবে না। শুধু একটি ফেসবুক পেজ তৈরি করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিক্রয় করুন। যেমন যেখানে ভালো মানের পাকিস্তানি ড্রেস পাওয়া যায়। আপনিও এভাবে ফেসবুক পেজ বানাতে পারেন। আরও গ্রাহক পেতে আপনি ফেসবুক পেজে বুস্ট দিতে পারেন।
আপনার একটি ব্যবসা শুরু করার কথা চিন্তা করারও আগে বাজার গবেষণা করতে হবে। আপনি কি আপনার নকশা জেই তৈরী করবেন? অথবা পণ্যগুলো কিনবেন? আপনি কি অনেক সময় ব্যয় করতে পারবেন?
পরিকল্পনা করা এক কথা এবং আসলেই শুরু করাটা ভিন্ন ব্যাপার। এজন্যই আমি বলেছি নিজেকে প্রশ্ন করতে যে, আপনি কি আসলেই একটা ব্যবসা চালাতে পারবেন?
আপনাকে নিজেকে শক্তভাবে প্রশ্ন করতে হবে , আপনি কি ব্যবসাটা একাই চালাবেন, অথবা আপনি লোক নিয়োগ করবেন আপনাকে সাহায্য করার জন্য ? লোক নিয়োগের সময় একই মানসিকতার মানুষ খুঁজে বের করুন নতুবা আপনি খুব দ্রুতই সমস্যার সম্মুখীন হবেন। আপনাকে আপনার ভেতরের ত্রুটি খুঁজে বের করতে হবে যেন আপনি তা পূরণ করতে পারেন এবং সেখান থেকে এগিয়ে যেতে পারেন।
শূণ্য থেকে একটি ব্যবসা শুরু করা সহজ ব্যাপার না যদি না আপনি জানেন যে আপনি কি করবেন, এবং এটা সহজ হয়ে যাবে যদি আপনি আগে থেকেই জানেন যে আপনাকে কোন কাজগুলো করতে হবে।
- একটি ফ্যাশান ব্যবসা শুরু করার সময় নিজের ওপর আত্মবিশ্বাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ।
- শিল্পটির জন্য আবেগ আপনাকে ইতিবাচক ফলাফল এনে দিবে।
- আপনি যদি আপনার ফ্যাশান ব্র্যান্ডটির নক্শা পরিকল্পনা করতে চান তবে আপনাকে হতে হবে দক্ষ ।
- নিজে একটি ব্যবসা শুরু করার সময় অর্থায়ন একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়
- আপনি যদি আপনার ব্যবসার প্রতি নিবেদিত না হন তবে কখনই লাভের মুখ দেখতে পাবেন না।
- ব্যবসার সব ক্ষেত্রে আপনার সময়ের ব্যবস্থাপনা করাটা একটি কঠিন কাজ হবে।
- মূল্য ঠিকভাবে নির্ধারণ না করা।
- যথাযথভাবে গবেষণা করতে ব্যর্থ হওয়া।
- কাকে আপনি বিক্রি করবেন সে বিষয়ে পরিষ্কার না হওয়া।
- আগে থেকেই বাজারজাত না করা।
- সামাজিক যোগাযোগ মাধ্যমকে সম্পূর্ণভাবে ব্যবহার না করা।
- দৈনিক ফেসবুকে পোস্ট করে ব্যবসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন।
- দৃষ্টি-নন্দন ইন্স্টাগ্রাম ছবি তৈরী করুন।
- সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট বুস্ট করুন যাতে সবাই আপনার ব্যবসা সম্পর্কে জানতে পারে।
- ব্যবসা পরিকল্পনা অনুসরণ করতে ব্যর্থ হওয়া।
- আপনার কাজ ভাগ করা।
- আপনার সব টাকা ব্যবসাতে বিনিয়োগ করা।
